ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় শীতার্তদের পাশে উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী- দৈনিক বাংলার অধিকার      

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৫, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবং মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে ছাগলনাইয়া উপজেলার অসহায় গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ নগদ অর্থ বিতরণ করে আসছে, শুধু তাই নয় ২০২০ সালে মরনব্যাধি করোনা ভাইরাসের প্রথম দিন থেকে অদ্যবধি অসহায়দের পাশে থেকে নিজেকে নিয়োজিত রেখেই চলেছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রতিদিন কোথাও না কোথাও মানব সেবা করে যাওয়ায় উপজেলা বাসির হৃদয়ে স্থান করে নিয়েছে নিজেকে। মানবিক ও উদার মনের মানুষ মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তাঁর ব্যাক্তিগত অর্থায়নে প্রতি শুক্রবারের ন্যায় পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া তাঁর নিজ বাড়ির আঙ্গিনায় গত ২৪ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা অসহায়, গরীব, দুস্থদের মাঝে শীতবস্ত্র সহ নগদ অর্থ বিতরণ করেন।

 

শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরনের সময় তাঁরই সহোদর (দুই বড় ভাই) কাস্টমস কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরী, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Don`t copy text!