ঢাকাসোমবার , ৬ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় প্রাইভেটকার – সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৬, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সনজিত নামের একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। সোমবার বেলা আনুমানিক ৩ ঘটিকার সময় কচুয়া-হাজীগঞ্জ সড়কের কালচোঁ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন মিয়া নিশ্চিত করেছেন।

নিহত সনজিত চন্দ্র শীল ডুমুরিয়া গ্রামের স্বপন চন্দ্র শীলের ছেলে। আহত জহির হোসেন তেতৈয়া গ্রামের আ: হালিমের ছেলে, পাশ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা ধড্ডা গ্রামের আব্দুল মবিনের স্ত্রী তুহিন ও বজলুল হকের ছেলে শাহ আলম।

জানা যায়, সোমবার বেলা ৩টার দিকে কচুয়া-হাজীগঞ্জ সড়কের কালচোঁ এলাকায় সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সনজিত শীলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন মিয়া বলেন, কালচোঁ এলাকায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় সিএনজি ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। প্রাইভেটকারের ড্রাইভারকে হাজীগঞ্জ থানায় আটক করা হয়েছে।

Don`t copy text!