ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্যারিসে ফ্রান্স যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, নবগঠিত কমিটির অভিষেক

প্রতিবেদক
admin
নভেম্বর ৪, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি:মামুন মাহিন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এবং নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

১ নভেম্বর প্যারিসের উপকণ্ঠ ববিনিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, প্যারিস মহানগর শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সাইফুর রহমান। প্রধান বক্তা ছিলেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং মরহুমা বেগম খালেদা জিয়া মেমোরিয়াল ট্রাস্ট ফ্রান্সের সভাপতি জাহিদুল ইসলাম শিপার। আরও বক্তব্য দেন ফ্রান্স যুবদলের সহসভাপতি জাকারিয়া আহমেদ ও শাহ ডালিম হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যারিস মহানগর যুবদলের সভাপতি রাকিবুল হাসান রুবেল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আফজাল হোসাইন রাজু। শুভেচ্ছা বক্তব্য দেন প্যারিস মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিমন তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে অতিথিরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বজায় রাখা এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি সৈয়দ সাইফুর রহমান তাঁর বক্তব্যে সংগঠনের ঐতিহ্য ও রাজনৈতিক আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান বক্তা আহমেদ মালেক নবগঠিত কমিটির নেতাকর্মীদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, ঐক্য বজায় রাখা এবং প্রবাসে যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শুভেচ্ছা বক্তব্যে লিমন তালুকদারও নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।

আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি নবগঠিত কমিটির অভিষেকের মাধ্যমে ফ্রান্সে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা রয়েছে তাঁদের। অনুষ্ঠানে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন এলাকার বাংলাদেশি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Don`t copy text!