ঢাকামঙ্গলবার , ৩১ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মশ্বিমনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন ও ইউপি সদস্যদের গনস্বর্ধনা, ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৩১, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

উত্তম চক্রবর্তী,মণিরামপুর অফিস।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হোসেন ও ইউপি সদস্যদের গনস্বর্ধনা, ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গনসম্বর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম। সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন- মশ্বিমনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন।
সংবর্ধিত অতিথি আরো ছিলেন- ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, সনদ দত্ত, মোঃ আজব আলী গাজী, মোঃ ইমদাদুল হোসেন, মোঃ হাসান সানা, মোঃ সরোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য রেহেনা খাতুন, সুফিয়া বেগম, রুকসানা ইয়াসমিন।


এ সময় অনুষ্টানে অতিথি জেলা পরিষদের সাবেক সদস্য রেক্সোনা খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রানা, শিক্ষক আকবর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিয়ার রহমান, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপঙ্কর হালদার, সহ-সভাপতি জি.এম আশরাফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা ইকবাল হাসান শাহীন, মাস্টার নির্মল মন্ডল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আ.লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্টান শুরুতেই সম্বর্ধিত অতিথি আবুল হোসেনকে ক্রেস দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়।



Don`t copy text!