ঢাকাশুক্রবার , ৬ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার মজিবুর রহমান সকলের কাছে আর্থিক সহযোগিতা চান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৬, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের মৃত. মৌলভী হাফিজ উদ্দিনের ছেলে মো. মজিবুর রহমান গাছ থেকে পড়ে  আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। উন্নত চিকিৎসা সেবা নিতে না পারায় জীবন সংগ্রামে দুখে দুখে লড়ছেন তিনি। জীবন সংগ্রামের সন্ধিক্ষনে অর্থের অভাবে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছেন না । এ যেন এক জীবন মৃত্যুর সাথে লড়ছেন।
জানা যায়, মো. মজিবুর রহমান প্রায় ৭ বছর পূর্বে নিজ বাড়ির গাছের ঢালা পরিস্কার করতে গিয়ে গাছ থেকে পড়ে  মেরুদন্ডে মারাত্মক আঘাত পায়। পরপর দুবার মেরুদন্ডের অপারেশন করলেও সঠিক চিকিৎসা না হওয়ায় এবং অর্থের অভাবে ভালো চিকিৎসা না হওয়ায় তিনি অতি কষ্টের মধ্য দিয়ে ছেলে মেয়েদের নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
উন্নত চিকিৎসার জন্য প্রশাসন,জনপ্রতিনিধি ও বিত্তবান ব্যক্তিবগদের সহযোগিতা কামনা  করেছেন তিনি।
প্রতিবেশীরা জানান, গাছ থেকে পড়ে আহত মুজিবুর রহমান উন্নত চিকিৎসার জন্য কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তারা।

Don`t copy text!