ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আজমানে গাউসিয়া কমিটির উদ্যোগে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
আগস্ট ৩১, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ইউএই:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ এরশাদ হোসেন হিরুর পৃষ্ঠপোষকতায় নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজমানের উম্মুল মোমেনীন ওমেন্স অ্যাসোসিয়েশন হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ এরশাদ হোসেন হিরু এবং প্রধান সমন্বয়ক কাজী মুহাম্মদ ওমর গণী।

মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান ও মুহাম্মদ হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ আযম খাঁন, মুহাম্মদ আযিম উদ্দীন, মুহাম্মদ শফিউল আলম মানিক ও মুহাম্মদ আলী জামালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ মুহাম্মদ আইয়ুব ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ ফরিদুল আলম সিআইপি।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা নাতে রাসূল (সা.) পরিবেশন করেন। এতে উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা ইসলামী সংগীতের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও অন্যান্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ ধরনের আয়োজন প্রবাসী নতুন প্রজন্মের মাঝে ইসলামী সংস্কৃতি, নৈতিক শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Don`t copy text!