ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে ২ কিলোমিটার সড়ক নিজ খরচে নির্মাণ করে দিলেন প্রবাসী আব্দুল্লাহ আল মামুন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাবেদ আহমেদ জীবন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চুউরিয়া এলাকায় নিজস্ব অর্থায়নে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ করে স্থানীয়দের প্রশংসা ও ভালোবাসা কুড়াচ্ছেন সৌদি আরব প্রবাসী হাজী আব্দুল্লাহ আল মামুন।
দীর্ঘদিন ধরে মালাই চান মিয়া চৌধুরীর বাড়ি থেকে চুউরিয়া ভূঁইয়া বাড়ি ব্রিজ পর্যন্ত কোনো পাকা সড়ক না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য এই ২ কিলোমিটার পথ পাড়ি দিতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে জিনদপুর ও বাঙ্গরা হয়ে উপজেলা সদরে যাতায়াত করতে হতো। জানা গেছে, সড়কটির বিষয়ে ইতিপূর্বে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদে আবেদন করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন প্রবাসী হাজী আব্দুল্লাহ আল মামুন। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে তিনি সড়ক নির্মাণের কাজ শুরু করেন। তার এই মহতী উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অবহেলিত এই সড়কটি নির্মিত হওয়ায় তাদের ভোগান্তির অবসান ঘটছে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী। তারা আরও বলেন, প্রবাসী মামুনের এই ব্যক্তিগত উদ্যোগ গ্রামীণ উন্নয়নে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ বিষয়ে হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন:
“গ্রামের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব করতেই আমি নিজ উদ্যোগে এই কাজ শুরু করেছি। এখানে কারো কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নেওয়া হয়নি। মানুষের মুখে হাসি দেখতে পাওয়াটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও জানান, ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে তার। এ লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Don`t copy text!