ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার সহদেবপুরে এনসিপির উঠান বৈঠক ও ‘গণভোটে হ্যাঁ’ ক্যাম্পেইন, শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্তরা

প্রতিবেদক
majedur
জানুয়ারি ৯, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুর-০১ আসনের কচুয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো গণসংযোগমূলক উঠান বৈঠক, ‘গণভোটে হ্যাঁ’ ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। শনিবার কচুয়া উপজেলার ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়ক ডাঃ আরিফুল ইসলাম। তিনি বলেন,
“দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে শক্তিশালী করতেই জাতীয় নাগরিক পার্টির এই গণভিত্তিক আন্দোলন। ‘গণভোটে হ্যাঁ’ ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়াই আমাদের লক্ষ্য।”
ডাঃ আরিফুল ইসলাম আরও বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এনসিপি মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আহমেদ সজীব। এসময় উপস্থিত ছিলেন ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ডাঃ তৌহিদুল ইসলাম গাজী, যুগ্ম সমন্বয়কারী শাহ ইমরান ও শাহজাহান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নং কড়ইয়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী সুমন আহমেদ, ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের যুগ্ম সমন্বয়কারী আবদুল কাইয়ুম, কচুয়া উপজেলা জাতীয় ছাত্রশক্তির সংগঠক মোঃ সাজ্জাদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ১২ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী ৫ নং ইউনিয়নের সেক্রেটারি সাখাওত হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
কর্মসূচির শেষ পর্বে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের উঠান বৈঠক ও মানবিক কর্মসূচি সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Don`t copy text!