ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার’র শোডাউন

প্রতিবেদক
majedur
মে ৫, ২০২৪ ৩:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

আসন্ন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আ’লীগ এর নির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদারের শোডাউন।

শনিবার (৪ মে) বিকাল ৫ টা ডাকবাংলো থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা একে একে শোডাউনে যোগদেন। শোডাউন শেষে জিরোপয়েন্টে সমবেত উপস্থিত সবার মাঝে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।

মিজানুর রহমান মজুমদার তার বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এছাড়াও উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

পৌর মেয়র মুহাম্মদ মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

Don`t copy text!