ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আদমদীঘিতে হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা

 

বগুড়ার আদমদীঘিতে ৫ গ্রাম হেরোইনসহ আরিফ হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার আরিফ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রাজধানীর মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, ‘শুক্রবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামে জনৈক রুহুল আমিনের পুকুর পারে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!