ঢাকারবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৫, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

     কচুয়ার নন্দনপুর গ্রামে সাজেদা আক্তার সাজু নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত যুবতী সাজেদা আক্তার সাজু ওই গ্রামের মৃত দুলাল হোসেনের মেয়ে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিহতের ভাই মোশাররফ হোসেন জানান, তারা চার ভাই এক বোন ছিলেন। বাবা দুলাল মিয়া প্রায় তিন বছর আগে মারা গেছেন। বেশ কয়েক বছর ধরে তার বোন সাজেদা আক্তার সাজু মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা করেও তার মানসিক সমস্যা দুর হয়নি। শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তার বোন সাজেদা আক্তার সাজু নিজ ঘরে ঘুমিয়েছিল। কিন্তু আজ রবিবার ভোর বেলা ঘর থেকে সকলের অজান্তে পার্শবর্তী লোকমান হোসেনের পরিত্যাক্ত নির্জন ঘরের লড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দেয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম খলীল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

Don`t copy text!