ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কামরুন্নাহার ভূইয়ার মত-বিনিময় সভা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৫, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদ-প্রার্থী,আধুনিক কচুয়ার উন্নয়নের রুপকার জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এম. পি মহোদয়ের ঘনিষ্ঠ সহোচর,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাবা কামরুন্নাহার ভূইয়া আজ সাচার বাজারে এক মত বিনিময় সভা করেছেন।

১নং সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মিন্নত আলী তালুকদারের সভাপতিত্বে ও সোহাগ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মোঃ শহীদ দর্জি।

এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ১২ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

আজ ৫ই ডিসেম্বর সাচার বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রত্যেক টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ সহ প্রমুখ।

সভায় সভাপতি পদপ্রার্থী কামরুন্নাহার ভূইয়া বলেন,জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর স্যার ও কচুয়ার সকল ইউনিটের নেতা কর্মীদের ইচ্ছার কারনে আগামী ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছি। দলীয় নেতা কর্মী ও কাউন্সিলরদের কাছে আমার অনুরোধ,আপানারা আমাকে মুল্যায়িত করবেন।

আমি সভাপতি হিসেবে নির্বাচিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল কে সু-সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে অগ্রনী ভূমিকা পালন করবো।

Don`t copy text!