ঢাকাশুক্রবার , ২৫ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের অধ্যক্ষ সেলিম মিয়ার দাফন সম্পন্ন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৫, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

কচুয়া’র বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের অধ্যক্ষ সেলিম মিয়া বৃহস্পতিবার রাত ০১ ঘটিকার সময় কচুয়া পৌরসভার কড়ইয়া গ্ৰামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম সেলিম মিয়া দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুল মতিন মিয়া ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, বাবা, মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে প্রথম ও বাদ আসর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে প্রথম জানাজার আগে মরহুমের স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন, নুরুল আজাদ কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত নুরুল আজাদের জৈষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া সিডনি শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ রুবেল,পালাখাল রোস্তম আলী ডিগ্ৰি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কলেজের সহকারি অধ্যাপক মোস্তফা কামাল,ফরহাদ হোসেন তালুকদার, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাস্টার,ইউপি সদস্য কাউছার আহমেদ প্রধান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম প্রধানসহ আরো অনেকে।

এদিকে মরহুমের মৃত্যুতে কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সর্বজন শ্রদ্ধেয় লোকজন গভীর শোক প্রকাশ করেছেন।

Don`t copy text!