ঢাকাবুধবার , ২৩ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কৃষি মেলা-২০২২ ইং উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৩, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

 

নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি মেলা-২০২২ ইং উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) কচুয়া উপজেলা পরিষদ মাঠে এ কৃষি মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃকামরুল হাসান। উদ্বোধন শেষে মেলা পরিদর্শনের পর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে কৃষি সমাবেশ ও বিনামূল্যে বীজ-সার বিতরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব-উল-আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সরকার কৃষিক্ষেত্রে কৃষকদের জন্য ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন। ১ ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল কৃষকদের প্রতি আহবান জানান।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও (প্যানেল চেয়ারম্যান) সুলতানা খানম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোফায়েল হোসেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিম প্রমুখ । মতবিনিময় শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুল হাসান।

Don`t copy text!