ঢাকাবুধবার , ১৭ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ব্যাভিচারের মামলায় কচুয়া শহিদ ড্রাইভারের ৩ বছরের সাজা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৭, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

১৭ আগষ্ট রোজ বুধবার ব্যাভিচারের অভিযোগে কচুয়া উপজেলা রসুলপুর গ্রামের মৃত: জুনাব আলীর পুত্র শহীদ ড্রাইভারকে ৩ বছরের সাজা প্রদান করেন চাঁদপুর এর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ কামাল হোসাইন ।

ঘটনার বিবরণে জানা যায় মামলার বাদী শামছুল আলম এর সহিত ১৯ বৎসর পূর্বে চক্রা গ্রামের মৃত আলী মিয়ার কন্যা আমেনা বেগমের সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ২ পুত্র ও ১ কন্যা জন্মনেয়। বাদী শামছুল আলম দীর্ঘদিন বিদেশে থাকার সুবাদে পাশের গ্রামের রসুলপুরের আসামী শহীদ ড্রাইভার শামসুল আলমের স্ত্রী আমেনা বেগমের সহিত পরকিয়ার জড়িয়ে পড়ে । এক পর্যায়ে বিগত ২৩/০৪/২০২১ইং তারিখে আমেনা শহীদ ড্রাইভারের সাথে পরকিয়ায় আসক্ত হয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাদী শামছুল আলম কচুয়া আমলী আদালতে দঃ বিঃ ৪৯৭ ধারা মতে সি.আর১৭৪/২০২১ইং নং মোকাদ্দোমা দায়ের করে। অদ্য ১৭/০৮/২০২২ইং তারিখে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে আদালত-১, জনাব কামাল ছোসাইন সাহেবের আদালত বাদী ও আসামীপক্ষে সাক্ষী, জেরা যুক্তিতর্ক শেষে আসামী শহীদ ড্রাইভারকে ৩ বছরের সম্রম কারাদণ্ডের রায় প্রদান করেন ।

এ বিষয়ে বাদীপক্ষের বিজ্ঞ কৌশুলী জনাব কামাল হোসেন বলেন, এ রায়ে বাদীপক্ষ সন্তুুষ্ট। আসামী একজন পরনারী আসক্ত লোক বটে। সে এর পূর্বেও একাধিক নারীর সহিত ব্যাভিচারে লিপ্ত ছিল। এ রায়ের মাধ্যমে সমাজে ব্যভিচারে লিপ্ত খারাপ মানুষ নামের অমানুষ গুলোর কিছুটা হলেও ভীত নড়ে উঠবে। আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।

Don`t copy text!