ঢাকাশনিবার , ২৮ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জাতীয় পার্টির প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৮, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনকে সফল করতে কচুয়ায় জাতীয় পার্টির উদ্যোগে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌরসভার ডাকবাংলো মিলনায়তনে এ প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব সংহতির সদস্য অ্যাডভাকেট মাইনুল উদ্দিন মাইনুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. এমরান হোসেন মিয়া।
এসময় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা ডা. একেএম শহীদুল ইসলাম,কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক সম্পাদক খোরশেদ আলম খসু,সদস্য আব্দুল কালাম আজাদ,ইঞ্জি. শওকত আখন্দ, জেলা যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল লতিফ,জেলা যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন,সদস্য হান্নান ঢালী,পৌর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান খান,আলহাজ্ব রম্নহুল আমিন চৌধুরী,মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম,গাজী সোলেমান মিয়াসহ আরো অনেকে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!