কচুয়ায় সাচার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ও অফিসার ইনচার্জ হিসেবে এসআই মোঃ কবির হোসেনের যোগদান। তবে সদ্য বিদায়ী পূর্বে দায়িত্বরত ইনচার্জ মোঃ সুদীপ্ত শাহীনের চাঁদপুরে বদলি জনিত কারণে, গত ২০শে জুলাই বৃহস্পতিবার থেকে এ পদে দায়িত্ব প্রদান করা হয়।
জানাযায়, এসআই কবির হোসেন চলতি বছরের জুন মাসে, চাঁদপুর জেলার কচুয়া থানায় যোগদান করে অত্যন্ত সাহসিকতার সাথে তার অর্পিত দেওয়া দায়িত্ব ও কর্তব্য পালন করে সুনাম অর্জন করেন। তিনি পূর্বে ২০২০সালে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক হিসেবে চট্টগ্রাম রেঞ্জে যোগদান করে এবং ওই জেলার রাঙ্গুনিয়া চন্দনাইশ ও মতলব দক্ষিণ থানায় দূরন্ত সাহসিকতার সাথে ও দায়িত্ব পালন করে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, সর্বোচ্চ অপরাধ মূলক আসামী গ্রেফতার করেন।
পারিবারিক সূত্রে এসআই মোঃ কবির হোসেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ সাহেবের গর্বিত সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বর্তমানে এখনোও অবিবাহিত।
এদিকে নব-নিযুক্ত এসআই মোঃ কবির হোসেন বর্তমানে সাচার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ও অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনে, এলাকার সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সকল মিডিয়া কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ভাবে সহযোগিতা কামনা করছেন।

