ঢাকারবিবার , ২৮ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ১১ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার-DBO-news

প্রতিবেদক
admin
মে ২৮, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সাভারে প্রকাশ্যে ছিনতাই হওয়া ২৫ লাখ টাকার মধ্যে ১১ লাখ টাকা ২১ দিন পরে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

২৮মে, রবিবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন।

পুলিশ সুপার বলেন, চলতি মাসের ৭ তারিখে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল থেকে ইসলামি ব্যাংক এজেন্টেস ব্যাংকিং শাখার প্রায় ২৫ লক্ষ টাকা ছিনতাই করেন একদল ছিনতাইকারী। এসময় টাকা ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীরা দ্রুত গতিতে প্রাইভেট কারে করে পালিয়ে যায়। পরে ইসলামি ব্যাংক এজেন্টেস ব্যাংকিং শাখা কতৃপক্ষ সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ ও পটুয়াখালি জেলায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী শিমুল,তাওহিদ ইসলাম ও জসিম উদ্দিনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২৫ লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়,পেশাদার এই ছিনতাইকারীদের নামে ঢাকাসহ বিভিন্ন থানায় নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। দুপুরে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে পুলিশ।

Don`t copy text!