ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিনান ওগানের সাথে এরদোগানের বৈঠক। -DBO-news

প্রতিবেদক
admin
মে ২০, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

তুরষ্কের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগানের সাথে বৈঠক করেছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে সিনানের সমর্থন আদায়ের লক্ষ্যে দীর্ঘ ৫০ মিনিট ধরে হয় এ বৈঠক। যদিও দ্বিতীয় ধাপের নির্বাচনে কাকে সমর্থন দেবেনসিনান ওগান তা এখনও পরিষ্কার নয়।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিরোধী জোটের প্রার্থী কামাল কিরিচদারোগলুর পক্ষ নিতে পারেন তিনি। যদিও এরদোগানের সাথে বৈঠকের পর এ নিয়ে আবারও তৈরি হয়েছে ধোঁয়াশা।
ওগানের সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে দুই প্রার্থীর জন্যই। প্রথম ধাপের নির্বাচনে ৫ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন মধ্য ডানপন্থী নেতা সিনান ওগান।
শুরু থেকেই তাকে বিবেচনা করা হচ্ছে কিং মেকার হিসেবে। প্রথম ধাপের নির্বাচনী ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায়,সে দেশের সংবিধান অনুযায়ী আগামী ২৮ মে দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে।

Don`t copy text!