ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মহিলা গৃহকর্মীদের জন্য সেফহোম প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন বাংলাদেশ মহিলা অঙ্গন আবুধাবি

প্রতিবেদক
admin
মে ১৩, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আমিরাতে অবস্থানরত গৃহকর্মী মহিলা ও কিশোরীদের জন্য সেফহোম প্রতিষ্ঠার জোরদাবী জানিয়েছেন বাংলাদেশ মহিলা অঙ্গন আবুধাবি বিএমএ।

১১ মে বৃহস্পতিবার আবুধাবির কর্নেশস্থ সংগঠনের কার্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মহিলা অঙ্গনের নেতৃবৃন্দরা।

এসময় তারা আরও বলেন সংযুক্ত আরব আমিরাতে প্রত্যেকটি সেক্টরে পুরুষের পাশাপাশি এগিয়ে যাচ্ছেন বাংলাদেশি মহিলারাও। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, সৃষ্টি কৃষ্টিকে তুলে ধরছেন বিশ্ব দরবারে। পাশাপাশি রমজানের জন্য একটু দেরিতে হলেও নিয়মিত এ আয়োজন সম্পন্ন করতে পারাই নেতৃবৃন্দরা সন্তুষ্টি প্রকাশ করেন।

সংগঠনের সভাপতি সাইফুন নাহার জলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস আরা এবং সাংগঠনিক সম্পাদক শারিফুন নাহার জনির যৌথ পরিচালনায় এবং নাদিয়া সুলতানা ও ঋতু নুসরাত এর সহযোগিতায় অনুষ্ঠিত দেশের বাংলা নববর্ষ উৎসবে অতিথি ছিলেন মোরশেদা খানম ফেন্সি, জায়েদা যেবিন, রোমানা নাইমা সুলতানা, মিসেস শাহজাদী, ফারজানা মইন প্রেমা, প্রিয়াঙ্কা খন্দকার, ফাতেমা তুজ জোহরা, শাহানা পারভীন, রুম্পা আকতার, উম্মে হাবিবা সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠাপুলির প্রদর্শন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা ও পরিবেশন করা হয় দেশাত্মবোধক গান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের আকর্ষণীয় পুরুষ্কার প্রদান করা হয়।

Don`t copy text!