ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ-DBO-news

প্রতিবেদক
admin
মে ৯, ২০২৩ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সমূহের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।গত সোমবার (৮ মে) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ক্রয়কৃত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬২ জন শিক্ষার্থীর মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা পরিসংখ্যান অফিসার মো. রাফিউজ্জামানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক মামুনুর রশিদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, শিক্ষার্থী নোসাইবা জান্নাত, শিক্ষার্থী রশিদুজ্জামান সয়ন।

Don`t copy text!