ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৯, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয়ভাবে এই ভূমি সেবা মেলার উদ্বোধন করার পর বকশীগঞ্জে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

​র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ এবং বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ প্রমুখ।

​উপজেলা ভূমি অফিস জানিয়েছে, তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলা উপলক্ষে নাগরিকদের দ্রুত ভূমি সেবা প্রদানসহ বিভিন্ন নানামুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Don`t copy text!