ঢাকাবুধবার , ৩ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ২ ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা-DBO-news

প্রতিবেদক
admin
মে ৩, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে অনুমোদন ব্যতিত এলপিজি গ্যাস বিক্রি ও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় দুই ফিলিং স্টেশনকে ২ লক্ষ টাকা টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের সুফিয়ারোড় এলাকার মেসার্স গুলিস্থান ফিলিং স্টেশন ও জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেসার্স ফেবো ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে মিরসরাই সদরে সুফিয়ারোড় এলাকায় অবস্থিত মেসার্স গুলিস্তান ফিলিং স্টেশনকে অনুমোদন ব্যতীত এলপিজি গ্যাস মজুদ ও বিক্রির দায়ে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেসার্স ফেবো ফিলিং স্টেশনের অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা সন্তোজনক নয় বলে জানান মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকেও প্রতিষ্ঠানকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!