ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৯, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

​মোঃ জাকের হোসেন,  নোয়াখালী হাতীয়া প্রতিনিধি :

​চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

​প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক(১) ধারা অনুযায়ী, জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

​সরকারি প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসক হিসেবে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি বিধি অনুযায়ী সরকারি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

​মাহবুবের রহমান শামীমের এই নিয়োগকে চট্টগ্রামের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাঁর নেতৃত্বে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

Don`t copy text!