ঢাকাসোমবার , ২৪ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদের ঈদ শুভেচ্ছা ও গণসংযোগ-DBO-news

প্রতিবেদক
admin
এপ্রিল ২৪, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদ।
রোববার বিকালে বকশীগঞ্জ পৌর শহরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন। এসময় সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি।
এছাড়াও সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে তার নিজ বাসভবনে নেতা কর্মীদের ঢল নামে। বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক যুগ্ন সম্পাদক জালাল উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু , সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!