ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আমিন বাজারে আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত: DBO-NEWS

প্রতিবেদক
admin
এপ্রিল ৭, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

 

 

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৭ এপ্রিল) আজ বিকালে মিরপুর মফিদ-ই-আম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান আমিন বাজার আওয়ামী লীগের সভাপতি রকিব আহমেদ এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

 

সভায় আরো বক্তব্য রাখেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমর ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াকত হোসেইন,ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

Don`t copy text!