ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে পিস্তল দিয়ে কেক কেটে জন্মদিন পালন করে পুলিশের জালে ধৃত

প্রতিবেদক
admin
এপ্রিল ১, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

পিস্তল দিয়ে কেক কেটে জন্মদিন পালন করে পুলিশের জালে পাকড়াও হলেন এক যুবক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অনিকেত ওরফে অনিশ। তার বাড়ি সঙ্গম বিহারে। এর আগেও অনিকের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে মালব‍্যনগর থানায়। এই ঘটনা একটি ভিডিও সামাজিক মাধ‍্যমে ভাইরাল হয়েছে। অনিশ নিজেই সেই ভিডিও সামাজিক মাধ‍্যমে ছেড়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবক পিস্তল দিয়ে কেক কাটছেন। আর সেই কেক কাটার সঙ্গে বাজি ফাটানো হচ্ছে। ভিডিওটি পুলিশের হাতে পৌঁছতেই অভিযুক্তের খোঁজ শুরু হয়। শনিবার অনিশের খোঁজ পেয়ে নেব সরাই থেকে গ্রেফতার করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার তাঁদের কাছে খবর আসে নেব সরাই এলাকায় এক দুস্কৃতী পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই ঘটনার ভিডিও পর দিন পুলিশের হাতে পৌঁছে। তারপরই ওই দুস্কৃতীর খোঁজে অভিযান শুরু হয়। নেব সরাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল, দুটি কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, সামাজিক মাধ‍্যমে অনুগামীর সংখ্যা বাড়ানোর জন‍্য পিস্তল দিয়ে কেক কেটে ছিলেন এমনই দাবি করেছেন অভিযুক্ত। শুধু তাই নয়, দুস্কৃতী হিসেবে নিজের পরিচিত দ্রুত বাড়তে সামাজিক মাধ্যমকেই বেছে নিয়েছিলেন তিনি। সেই ভিডিও পোস্ট করেই শেষমেশ শ্রীঘরে ঠাঁই হলেন অভিযুক্ত।

Don`t copy text!