ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে প্যারাইডাস হোটেল থেকে এক যুবতীর লাশ উদ্ধার, আটক ২ -BDO News

প্রতিবেদক
admin
মার্চ ৩০, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের নিকলী উপজেলার প্যারাইডাস হোটেল থেকে তামান্না আক্তার (২২) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ। নিহত তামান্না কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের অহিদ মিয়ার কন্যা।

জানা যায়, এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মোঃ কাঞ্চন মিয়ার ছেলে হুমায়ুন (২৯), ও একই উপজেলার করগাও ইউনিয়নের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ শাকিল (৩৫)।

নিকলী থানা পুলিশ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানায়, চারদিন আগে তামান্না ও হুমায়ন (২৯) স্বামী স্ত্রী পরিচয় দিয়ে নিকলীর প্যারাডাইস আবাসিক হোটেলে উঠেন। ঘটনারদিন বুধবার (২৯ মার্চ) সাড়ে ১১ টার দিকে হোটেল প্যারাডাইসে তামান্না হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার কথিত স্বামী হুমায়ূন তাৎক্ষণিকভাবে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তামান্নাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী বলেন, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Don`t copy text!