ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাস আল খাইমায় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ এর স্মরণ সভা ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
admin
মার্চ ৩০, ২০২৩ ২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাস আল খাইমায় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ এর স্মরণ সভা ইফতার ও দোয়া মাহফিল
সাইফুল ইসলাম তালুকদার, ইউএই

রাস আল খাইমা যুবলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য জননেতা মরহুম মোছলেম উদ্দিন আহমেদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ মার্চ) রাস-আল-খাইমা গ্রান্ড রেস্টুরেন্ট হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আল খাইমা যুবলীগের সভাপতি মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে ও রাস আল খাইমা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএই আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান বক্তা ছিলেন ইউএই যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাসেল খাইমা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, রাস-আল-খাইমা স্কুলের সভাপতি তাজউদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী শাখার সাধারণ সম্পাদক হামিদ আলী, ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী শিবু চৌধুরী, রাস-আল-খাইমা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, ব্যবসায়ী দিদারুল আলম, লায়ন আবু ছালেহ, বেলাল হোসাইন, মোহাম্মদ ইব্রাহিম,সানাউল্লাহ বেপারী , রঞ্জিত শীল, মোহাম্মদ মনসুর, মোঃ জামাল, মোঃ রায়হান প্রমুখ ।

এতে প্রায় ২ শ প্রবাসী বাংলাদেশিসহ আমিরাতের কমিউনিটি ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। এ সময় ইসলাম ধর্মের মূল্যবোধ নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে বাংলাদেশের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Don`t copy text!