ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এনায়েতপুরে সময়ের কাগজ এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন- DBO News

প্রতিবেদক
admin
মার্চ ২৮, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন ইসলাহুল উম্মাহ মাদরাসায় দৈনিক সময়ের কাগজ এর উদ্যোগে গতকাল সারাদিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হয়।

সকাল নয়টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের জন্য দোয়া মহফিল দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে সারাদিন ব্যাপী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সেলিম রেজা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতুল সরকার (প্রতিনিধি, আজকালের সংবাদ), রাজিব শেখ (প্রতিনিধি, নতুন মাত্রা), শিশির আহমেদ (উপজেলা প্রতিনিধি, সময়ের কাগজ) এবং মাসুদ রানা (শিক্ষক,বিইউকে.উ.বি.)।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যুবায়ের হোসাইন এবং অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন আশিক ইমরান এবং মাসুদ হাসান কাব্য৷

Don`t copy text!