ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুর কমলনগরে স্বাধীনতা দিবস উদযাপন

প্রতিবেদক
admin
মার্চ ২৭, ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম ( কমলনগর- লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুর কমলনগরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৬ মার্চ রবিবার উপজেলা প্রশাসন আয়োজিত রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ৭ই – মার্চের ভাষণ প্রচার, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি , উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ফেরদৌস আরা, কমলনগর থানা অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো সফিক উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এ আই তারেক প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Don`t copy text!