ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৪দিন ব্যাপি মণিরামপুর উপজেলা কাব ক্যাম্পুরি উদ্ধোধন করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

প্রতিবেদক
admin
মার্চ ২৭, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। বাংলাদেশ স্কাউটস মণিরামপুর উপজেলা যশোরের আয়োজনে (১৮-২১মার্চ) ৪দিন ব্যাপি উপজেলা কাব ক্যাম্পুরি গোপালপুর স্কুল এন্ড কলেজ এর মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিচালক ও সম্পাদক খুলনা অঞ্চল খুলনা মো: আবুল খায়ের, কমিশনার যশোর জেলা স্কাউটস মো: আব্দুর রহমান খান, যশোর জেলা স্কাউটস সম্পাদক শীতল মিত্র, যশোর জেলা স্কাউটস কোষাধ্যক্ষ মো: মোখলেছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি জাকির হোসেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস সম্পাদক ও গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিম। ৪দিন ব্যাপি এ ক্যাম্পুরিতে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬জন করে কাব শিশু ও ১জন করে কাব লিডার এবং ১২জন কর্মকর্তাসহ উপজেলা স্কাউটস মণিরামপুরের সকল নেতৃবৃন্দ পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে সকল কাব শিশু ও কাব লিডারদের ব্যক্তিগত সনদ এবং প্রত্যেক প্রতিষ্ঠানকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।

Don`t copy text!