ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ১ রিক্সাচালককে কুপিয়ে জখম -DBO-News

প্রতিবেদক
admin
মার্চ ২৫, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় রিক্সাভাড়াকে কেন্দ্র করে মোঃ আলী হোসেন হাওলাদার (৩৫) নামে এক রিক্সাচালককে কুপিয়ে জখম করা হয়েছে।
২৪.০৩.২৩ইং তারিখ রোজ শুক্রবার রাত ১০ টার দিকে বাউফল পৌরসভার ৬নং ওয়ার্ড শের-ই-বাংলা সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই ওয়ার্ডের আক্কেল আলী সরদারের ছেলে মোঃ সোহরাব হাসেন (৩৫) ও সোবাহান হাওলাদারের ছেলে রিক্সাচালক মোঃ আলী হোসেনের সঙ্গে রিক্সাভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায় রিক্সার যাত্রী সোহরাব হোসেন তার সাথে থাকা ছুরি দিয়ে জখম করে আলী হোসেনকে। এ সময় আলী হোসেনের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকল কলেজ হাসপাতালে পাঠান।
আহত আলী হোসেনের মা আফসান বিবি বলেন, স্থানীয় রনি নামে এক যুবকের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখি। পরে ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সোহরাবের ছুরির আঘাতে আমার ছেলের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি কেটে চামড়ার সাথে ঝুলে রয়েছে। আঙ্গুলটি রাখা যাবে না বলে চিকিৎসক জানান।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাচ্ছি।

কহিনুর বেগম
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ
২৫.০৩.২৩

Don`t copy text!