ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদ্রাসার কাগজপত্র জাল জালিয়াতিকারীদের বিরুদ্ধে আদালতে মামলা-DBO-News

প্রতিবেদক
admin
মার্চ ২৪, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনকে ঘিরে ভুয়া মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে ও জালজালিয়াতি করে আদালতে মামলা দায়ের কারী আবু তাহের, তামান্না ও মনিরুলের বিরুদ্ধে আদালতে জালিয়াতি মামলা দায়ের করেছে কমিটির সভাপতি। মামলার বিবরণে জানা যায়, ওই মাদ্রাসার গত ৯/৩/২৩ তারিখে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত নির্বাচনকে প্রশ্ন বৃদ্ধ করার জন্য মাদ্রাসার হাজীরা খাতা ও ভোটার তালিকা ভুয়া ও স্বাক্ষর জালিয়াতি করে ওই মাদ্রাসার সাময়িক বরখাস্ত কৃত অধ্যক্ষ আব্দুস সালাম তার আপন ভাগ্নে দিয়ে আদালতে একটি মিথ্যা অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদ্রাসার সভাপতি বাদী হয়ে মেহেদী আল ইমরান খান আদালতে গত ২১/৩/২৩ তারিখে একটি জালিয়াতি মামলা করেন। যার মামলা নম্বর ১১৬/২৩। বিজ্ঞ আদালত উক্ত মামলাটি আমলে নিয়ে মনিরামপুর থানার ওসিকে সুস্থ তদন্তের জন্য প্রেরণ করেন। এ বিষয়ে মামলার বাদি মেহেদী আল ইমরান খান বলেন, সকল আইন মেনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কিন্তু উক্ত নির্বাচনকে বানচাল করতে অনিয়ম দুর্নীতি ও নাশকতা মামলার চার্জ শীট ভুক্ত আসামি মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুস সালাম মাদ্রাসার ভোটার তালিকা ও ছাত্র-ছাত্রী হাজিরা খাতা ভূয়া স্বাক্ষর করে এবং জালিয়াতি করে তার আপন ভাগ্নে আবু তাহেরকে দিয়ে আদালতে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। যার কারনে আমি ন্যায় বিচার পাওয়ার আশায় ঐ মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করেছি। মামলাটি তদন্ত পূর্বক আইনগত ব‍্যবস্থা গ্রহনের জন‍্য আমি জোর দাবি করছি।

Don`t copy text!