ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখতে হলে সাম্প্রতিক অপশক্তিকে ঘৃণা করতে হবে(সেতুমন্ত্রী ওবায়দুর কাদের)

প্রতিবেদক
admin
মার্চ ২৩, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখতে হলে সাম্প্রতিক অপশক্তিকে ঘৃনা করতে হবে বলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ এই অনুষ্ঠানে উপস্থিত সকল শিশু কিশোরদের মুখে বঙ্গবন্ধুর ভাষণ শুনে আনন্দে আমার চোখে দিয়ে অশ্রু ঝলঝল করছে। বাংলা প্রতিটি জনগনের মধ্যে বঙ্গবন্ধু প্রতি ভালবাসা থাকলে মারামারি, হানাহানি, দুর্নীতি,হিংসা, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই সব থেকে নিজেদের কে দূরে রাখতে হবে। কারন বঙ্গবন্ধ সব সময় দেশ ও জাতির প্রতি ভালবাসা রেখে রাজনীতি করতেন। এবং তাঁর আদর্শে গড়া সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শ ভালবাসা বুকে আঁকড়ে ধরে রেখে দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছন।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
সরকারী বেসরকারী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দরা।

Don`t copy text!