ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
মার্চ ১৩, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই মতবিনিময় সভার আয়োজন করে বাঘা উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।

রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কামরুল হাসান মিঠুর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, সোলাইমান হোসেন, রয়েজ উদ্দিন, জোনাব আলী।

মতবিনিময় সভায় বাঘা উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান রাকিবুল ইসলাম শিমুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহমুদ হাসান ফয়সাল।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সামিউল আলম নয়ন সরকার, সূখী পান্ডে, সোহেল রানা, জাহাঙ্গীর আলম রিপন, রাজিবুল আলম রাজিব, সালাহউদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সর্ব সম্মতিক্রমে সূখী পান্ডে আহবায়ক , রাজিবুল আলম যুগ্ম আহবায়ক, সোহেল রানা সদস্য সচিব নির্বাচিত হন।

Don`t copy text!