মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালি প্রবাসী জালালাবাদবাসী সহ প্রবাসীদের স্বার্থ রক্ষায় ও উন্নয়নে এবং দেশে অসহায় মানুষের সহায়তায় কাজ করার লক্ষ্যে রাজধানী রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইতালির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
মন্তেভেরদে স্থানীয় একটি রেস্তোরাঁর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাইসার আহমেদ এর সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা সাজ্জাদ হোসেন চকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানী ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ডাঃ আনোয়ার ফরাজী ইমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, বাংলাদেশ সমিতি ইতালির নির্বাচিত সংগঠনিক সম্পাদক আবু সাইদ ভুইয়া, গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিষ্ঠাতা সভাপতি জামিলুল আরিফ, মন্তেভেরদের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, সহিদুল্লাহ আক্তার, মফিজ তালুকদার, মনির ভুইয়া, মন্ত্রেসাক্র শাহজালাল পরিষদের সাবেক সভাপতি ইমরুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমদ, সিলেট বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাউসার আহমদ, মাদানী স্কুল এন্ড কলেজের এক্সিকিঊটিভ ডাইরেক্টর সঞ্জয় সাহা, মন্তেভেরদে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সেন্টু ভুইয়া, সিনিয়র সহ সভাপতি সাফা খন্দকার, কসবা সমিতির সভাপতি জীবন মোহাম্মদ, সাধারন সম্পাদক মনির হোসেন, সংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, নবিনগর সমিতির সভাপতি সোহেল রানা, দোহার ঐক্য পরিষদের উপদেষ্টা বুলেট বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া সদর সমিতির প্রধান উপদেষ্টা রিপন শাহ, মন্তেভেরদ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রাকিব উদ্দিন, কসবা সমিতির উপদেষ্টা বশির আহমেদ, রিয়াজ উদ্দিন, রিয়াজ মোল্লা, মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির আল আমীন, গাজী নাদিম সহ আরও অনেকেই।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতিথিরা নতুন কমিটির নেতৃবৃন্দকে প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ রক্ষা, নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা এবং দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান আরও জোরদার করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন উপদেষ্টা ইউসুফ খান, এ কে সাকের খান, সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শওকত হোসেন, সহ সভাপতি সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সহ সংগঠনিক সম্পাদক ফরহাদ মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ মুন্না, রাহুল আহমেদ, আশরাফুল আলম হৃদয়, শফিউল আলম, ফরহাদ আহমেদ, মাহবুব আলম, তালহা আহমেদ, মোহাম্মদ মুন্না, শিপন আহমেদ, রিফাত আহমেদ, সেলিম আহমেদ, আইয়ুব মিয়া, মাহী আহমেদ তানভীর, সাজ্জাদ হোসেন, আবুল হোসেন, সালমান খান, দুলাল আহমেদ, আমির হুসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় তারা বলেন প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে সংগঠনটি কাজ করবে বলে অঙ্গীকার ব্যাক্ত করেন।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির সার্বিক সফলতা কামনা করে উপস্থিত অতিথিরা শুভেচ্ছা জানান এবং প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

