ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
admin
মার্চ ৬, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ আজ সোমবার ০৬ মার্চ ২০২৩ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও ইউএনও মহোদয়ের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ধামইরহাট বাজার এলাকায় মুরগীর বাজার, ভ্যারাইটিজ স্টোর ও খাবার হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৭,০০০/-(সতেরো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযানে ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Don`t copy text!