ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াত ভন্ড ও প্রতারকদের সংগঠন: শেখ পরশ-DBO-News

প্রতিবেদক
admin
মার্চ ৪, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
বিএন‌পি ও জামায়াত ভন্ড এবং প্রতারক‌দের সংগঠন বলে মন্তব্য করেছেন যুবলী‌গ চেয়ারম‌্যান ফজ‌লে শাসম পরশ।
শ‌নিবার (৪ মার্চ) সকা‌লে রাজবাড়ী শহীদ খু‌শি রেলও‌য়ে মা‌ঠে রাজবাড়ী জেলা যুবলী‌গের ত্রি বা‌র্ষিক স‌ম্মেল‌নে একথা ব‌লেন
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ২১শে শে আগস্ট গ্রেনেড হামলা ও এতিমদের টাকা আত্মসাৎ মামলা আসামি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি। তারা আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন দুর্নীতিবাজ।
তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলের দুর্নীতি হলে দল-মত নির্বিশেষে বিচার হয়। কেউ রেহাই পায় না।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান এমপি। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
জেলা যুবলী‌গের আহ্বায়ক মো. জহুরুল হ‌কের সভাপ‌তি‌ত্বে জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এমপি, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী মর্জি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, মো. রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা এমপি, এডভোকেট খদেজা নাসরিন আক্তার হোসেন এমপি,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল,ঢাকা জেলা যুবলীগের নেতা এস এম জাহেরুল আহসান ফারুকসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!