ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
মার্চ ১, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ মেলায় আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন বিষয়ে কৃষকদের ধারণা দিতে ১৮টি ষ্টল স্থাপন করা হয়েছে।

উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ১/৩/২৩
নওগাঁ।

Don`t copy text!