ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
মার্চ ১, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

আজ আশুলিয়ার জিরাবো এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে জিরাবো উচ্চ বিদ্যালয়, জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ, জিরাবো সরকারী প্রাথমিক বিদ্যালয়, জিরাবো জয়গুননেছা জামিয়াতুল উলুম মাদ্রাসা ও আশুলিয়ার ইয়ারপুরের তৈয়বপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করলে পার পাবে না। যেই দুর্নীতি করবে তাকেই আইনের আওতায় আনা হবে।

এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী,সরকারী কর্মকর্তারা ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!