ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় রেণুকা সরেন নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে গলায় ফাঁস দিয়ে রেনুকা সরেন(২১) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রেনুকা সরেন(২১) বদলগাছী উপজেলার জিয়ল গ্রামের আনছের সরেনের মেয়ে। থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, ২৮শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের চালের বাঁশের সঙ্গে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
দুপুর ২টায় রেনুকার মা আনজলিন ফিরে এসে দেখে মেয়ের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও ঘর থেকে কোন সাড়াশব্দ সাড়া পেয়ে বাড়ীতে থাকা মই দিয়ে ঘরের ভিতর দেখে রেনুকা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। রেনুকার মায়ের চিৎকারে আশেপাশের লোকজন আসলে মই দিয়ে ঘরে প্রবেশ করে ঘরের দরজা খোলে। এ ব‍্যপারে থানায় খবর দিলে বদলগাছী থানার এস আই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরবর্তীতে বদলগাছী থানার ওসি(তদন্ত) রায়হান হোসেন ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
স্থানীয়রা জানান, রেনুকার মা আনজলিন ভিক্ষাকরে জীবিকা নির্বাহ করে। ইতি পূর্বে রেনুকার ভাই ও আত্মহত্যা করে মারা গেছে। পরিবারের দুইটি সন্তান দুইটিই আত্মহত্যা করে মারা গেলো।এ ব‍্যপারে বদলগাছী থানার ওসি(তদন্ত) রায়হান হোসেন বলেন, লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল পোস্টমর্টেমের জন‍্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। এ ব‍্যপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

উজ্জ্বল কুমার সরকার
ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৮/২/২৩
নওগাঁ।

Don`t copy text!