ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিএনপির পদযাত্রা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় পদযাত্রা কর্মসুচী পালন করেছে জেলা বিএনপি। শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে শহরের নওযোয়ান মাঠ থেকে কর্মসূচী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্বদেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

কর্মসূচীতে বিএনপি ও দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা অংশ নেন। তারা প্লেকার্ডের মাধ্যমে দাবিগুলো তুলে ধরেন।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মিনু বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। দেশে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই। দেশবাসীকে বিএনপির আন্দোলন সংগ্রামে সরিক হওয়ার আহবান জানান তিনি।

পদযাত্রায় জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও আহবায়ক কমিটির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ জেলা ও ১১ টি উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!