লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের উত্তর তেমহনী চত্বরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াত জোট বেঁধেছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মিলে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারন সম্পাদক সাইফুল হাসান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, সাধারন সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবর প্রমুখ।

