ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে এক চাঁদাবাজী আটক

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিক্সা থেকে চাঁদা আদায়ের অভিযোগে মোঃ রাজু (৩৫) নামের এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গ্রেপ্তারকৃত দীর্ঘদিন ধরে পঞ্চবটী রোড এলাকায় প্রতিটি অটোরিক্সা থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলো।গত বৃহস্পতিবার দুপুর দুইটার সময় এবং বিকেল চারটার সময় রানা তার অটোরিক্সা নিয়ে পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকায় গেলে অটোরিক্সা চাঁদা বাবদ জোড় করে একশত করে মোট দুইশত টাকা নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা অনুমান ৬ টার সময় পঞ্চবটি বাসস্ট্যান্ড এলাকায় পুনরায় টিপ মারার জন্য গেলে অভিযুক্ত আসামিরা রানার নিকট থেকে ১ শত টাকা দাবী করে। রানা টাকা প্রদানে অস্বীকার করলে অভিযুক্তরা তাকে মারধর করে সাথে থাকা ৯ শত ৭০ টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জের ফারুক বেপারীর পুত্র মোঃ রানা (২৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজী মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেজাউল করিম জানায়, মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী রাজু কে শুক্রবার ভোর সকালে পঞ্চবটী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

Don`t copy text!