ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ২৩ বা ২৪ মার্চ। তবে রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন গত ১৩ ফেব্রুয়ারি ১৪৪৪ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।

ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৪ মিনিট।

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

Don`t copy text!