ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ৮ জুয়াড়ী আটক ৩ মাদক বিক্রেতার কারাদন্ড

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।

আজ বুধবার ভোরে উপজেলার দেবীপুর দওলাপাড়া গ্রামের একটি গভীর নলকূপের ঘর থেকে তাদেরকে আটক করে পুলিশ।

অপরদিকে তিন মাদক বিক্রেতা ও এক ছাগল চোরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

আটককৃত জুয়াড়ীরা হলেন, পৌর শহরের দওলাপাড়া গ্রামের জাহেদুল একই এলাকার আঃ সামাদ, শহিদুল, এনামুল, সাইফুর ও মেহেদী এবং দেবীপুর গ্রামের আমিনুল ও উমর আলী।

ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্তরা হলেন, ছাগল চোর মাধবপাড়া গ্রামের নাইম হোসেন এবং মাদক বিক্রেতা কল্যাণপুর গ্রামের তৌফিক, পূর্বপাড়া গ্রামের মাহাবুব ও চকপাড়া গ্রামের শিউলী খাতুন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান, জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ৮ আসামীকে বুধবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ এবং ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত ৪ আসামীকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Don`t copy text!