ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রেম ইসলামের গানের মডেল স্নিগ্ধা

প্রতিবেদক
admin
জানুয়ারি ১১, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বছরের শুরুতেই নতুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় নাটক ও মিউজিক ভিডিও নির্মাতা সৌরভ ঘোষ নিলয়। তিনি এই প্রজন্মের তরুণ ও মেধাবী কন্ঠ শিল্পী প্রেম ইসলামের দুটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে। ‘ঘুম ঘুম তোর মায়াবী চোখ’ গানটির কথা লিখেছেন জয়ন্ত, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। এই গানটি তে তার সঙ্গে ডুয়েট করেছেন কলকাতার কাজল চ্যাটার্জী। এছাড়া একক আরেকটি গানের শিরোনাম ‘ইচ্ছে হলে যাও হারিয়ে’। গানটির কথা লিখেছেন ঐশিক এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। গান দুটিতে কন্ঠ শিল্পী প্রেম ইসলামের সঙ্গে মডেল হয়েছেন স্নিগ্ধা। এরই মধ্যে গান দুটি বেতিলা জমিদার বাড়ি ও ফিল্ম ভ্যালিতে শুটিং সম্পন্ন হয়েছে। প্রেম ইসলামের এই গান দুটি দারুণ গল্পে সাজানো হয়েছে। এছাড়া প্রেম ইসলামের বেশ কিছু গান শ্রোতা নন্দিত হয়েছে। সেই প্রেরণা থেকেই তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল নিয়ে পথ চলতে শুরু করেছেন। তিনি সবার দোয়াও চেয়েছেন।

প্রেম ইসলামের দুটি গানের মিউজিক ভিডিও নিয়ে নির্মাতা সৌরভ ঘোষ নিলয় বলেন, আমি ভাল গান পেলে কাজ করি,ভাললাগা থেকেই কাজ দুটি করেছি। প্রেম ইসলাম বাংলাদেশের খুবই প্রতিভাবান কন্ঠ শিল্পী। আশা করি গান দুটি সব মিলিয়ে শ্রোতা নন্দিত হবে।

গান দুটি শীঘ্রই প্রকাশ পাবে প্রেম ইসলামের প্রেম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

Don`t copy text!