ঢাকাবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্না খান-আশা মনি’র ‘স্কুল লাইফ’

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৯, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মুন্না খান ও আশা মনির নতুন মিউজিক্যাল ফিল্ম ‘স্কুল লাইফ’ । গানটি লিখেছেন রোহান রাজ। সুর করেছেন গগণ শাকিব ও সংগীত আয়োজন করেছেন রোহান রাজ। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী গগণ শাকিব । ডিওপিতে সুমন ইমরান ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন এম এইচ মুন্না। গানটিতে মডেল হিসাবে ছিলেন মুন্না খান, আশা মনি ও জুয়েল রানা।গানটি কোরিওগ্রাফি করেছেন জুয়েল রানা-পারভেজ। রূপসজ্জায় ছিলেন বাবু।

মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, কণ্ঠশিল্পী গগণ শাকিবের গাওয়া ‘স্কুল লাইফ’ গানটি অসাধারণ।গানটি শুটের সময় নিজেকে স্কুল লাইফে ফিরে গেছিলাম।

এ প্রথমবারের আশা মনির সাথে জুটি বেঁধে কাজ করেছি। গানটি নিয়ে দারুণ একটি মিউজিক ভিডিওটা নির্মান করা হয়েছে। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

মডেল আশা মনি বলেন, মুন্না খানের সাথে প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা এম এইচ মুন্না যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন গাজিপুরের মনোরম লোকেশনে। গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নির্মাতা এম এইচ মুন্না বলেন, ‘স্কুল লাইফ’ গানটি প্রকাশ্যে এলো। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি দেখে ভালো লাগবে।

Don`t copy text!