ঢাকামঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পেল সোনিয়া লাজুকের ‘কতটা ভালোবাসি’

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৭, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পেল ‘কতটা ভালোবাসি’ শিরোনামের মিউজিক ভিডিও । গত সোমবার ( ২৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় সাউন্ডটেকের ব্যানারে ‘কতটা ভালোবাসি’ শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। দিল্লী, লাদাখ ও মানালির বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও শুটিং করা হয়েছে। এ গানের ভিডিওতে মডেল হিসাবে দেখা যাবে সোনিয়া লাজুক ও অমিত পালকে। গানের গীতিকার জহিরুল ইসলাম স্বপন।সুরকার এম এইচ রিজভী, সঙ্গীত আয়োজনে নাসিফ অনি । গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী এম এইচ রিজভী ও নাদিরা মুক্তা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন এম এইচ রিজভী।

মডেল ও অভিনেত্রী সোনিয়া লাজুক বলেন, অসাধারণ একটা গানের মিউজিক ভিডিও ‘কতটা ভালোবাসি’ মুক্তি পেয়েছে।গানটি পরিচালক ধরে ধরে নির্মান করেছেন। সব কিছু মিলিয়ে শুটিংয়ের দিনগুলো আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।আশা রাখছি গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। আমাদের জুটিটাও সবাই ভালোভাবে গ্রহণ করবেন।

পরিচালক রিজভী বলেন, ‘কতটা ভালোবাসি’ গানের কথাগুলো চমৎকার। মিউজিক ভিডিওতে লাজুক ও অমিত দুজনের রসায়নটা দারুণ ছিলো।আমরা চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য বাকিটা দর্শকরা বলতে পারবেন। বেলা শেষে সিনে ফিল্মের প্রযোজনায় ‘কতটা ভালোবাসি’।

Don`t copy text!